বিনোদন

খামখেয়ালী সভায় শাওনের গান

খামখেয়ালী সভা
খামখেয়ালী সভা

নজরুলসংগীতের শিল্পী হলেও স্বামীর জন্য রবীন্দ্রসংগীতের চর্চা শুরু করেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। আর সেই জের ধরেই শুক্রবার সন্ধ্যায় ‘চরণ ধরিতে দিয়ো গো আমারে’ আর ‘মাঝে মাঝে তব দেখা পাই’ এই গান দুটিই গেয়ে শোনালেন বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘খামখেয়ালী সভা’ র পঞ্চদশ আড্ডায়।

খামখেয়ালী সভার এবারের আড্ডায় শুরুতেই ‘হুমায়ূন আহমেদের ভেতরে রবীন্দ্রনাথ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ইফতেখার মাহমুদ। পরে এই প্রবন্ধ নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আজম ও মেহের আফরোজ শাওন। সভাপতিত্ব করেন খামখেয়ালী সভার উপদেষ্টা পরিষদের সদস্য শোয়াইব জিবরান।

শাওন বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন রবীন্দ্রময় একজন মানুষ। তার ওপর রবীন্দ্রনাথের প্রভাব ছিল সাংঘাতিক। প্রতিদিনই রবীন্দ্রসাহিত্য থেকে কিছু পড়তেন তিনি। রবীন্দ্রসংগীত ছিল তার খুবই প্রিয়। হুমায়ূন আহমেদ নানা ধরনের লেখালেখি করলেও কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প বা উপন্যাসের নাট্যরূপ দেননি বলেও জানান শাওন।

তিনি বলেন, হুমায়ূন বলতেন, রবীন্দ্রনাথকে নিয়ে ভুল করা যায় না। তাই রবীন্দ্রসাহিত্য নিয়ে কোনো কাজ করেননি তিনি।

খামখেয়ালী সভার আড্ডায় সবশেষে শিল্পী রোকাইয়া হাসিনা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ