বিনোদন

বিয়ের পিড়িতে শাহিদ কাপুর

শাহিদ কাপুর
শাহিদ কাপুর

অবশেষে খুব জলদিই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা শাহিদ কাপুর। কনে রূপালি জগতের কেউ নন, দিল্লিবাসী এক সাধারণ কলেজ ছাত্রী মিরা রাজপুত।

ভারতীয় দৈনিক ডেকান ক্রনিকলস বলছে, দিল্লির লেডি শ্রিরাম কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মিরার সঙ্গে শাহিদের পরিচয় ধর্মীয় সংগঠন রাধা স্বামী সৎসঙ্গ বিয়াসের মাধ্যমে। চলতি বছরের শুরুতেই মকর সংক্রান্তিতে, অর্থাৎ জানুয়ারির ১৪ তারিখে গোপনে আংটিও বদল করেন তারা।

প্রেম, বাগদান, বিয়ে— সবকিছুই গোপন রাখতে চেয়েছিলেন শাহিদ-মিরা জুটি। গণমাধ্যমের চোখে ধুলো দিয়ে এতো দিন তা সফলভাবে পেরেছেনও। এখন শোনা যাচ্ছে, কিছুদিন আগেই ছাতারপুরে ২৩ বছর বয়সী মিরার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান শাহিদ। সেখানেই বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়।

অভিনয় জীবনের শুরু থেকেই সহ-অভিনেত্রীদের সঙ্গে একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শাহিদ। কারিনা কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও কিছু দিন প্রেম করেছেন। এছাড়াও বিদ্যা বালান এবং সোনাক্শি সিনহার সঙ্গেও শোনা গেছে শাহিদের প্রেমের গুঞ্জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ