বিনোদন

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম

চলে গেলেন স্বনামধন্য বর্ষীয়ান অভিনেতা সিরাজুল ইসলাম। মঙ্গলবার সকালে ৭৭ বছর বয়সী অভিনেতার মস্তিস্কের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় তিনি মৃত্যুবরণ করেন। এ কথা জানান তার একমাত্র ছেলে মোবাশ্বেরুল ইসলাম শাহী।

সিরাজুল ইসলামের অভিনয় শুরু মঞ্চে। সেই গণ্ডি পেরিয়ে এক সময় সিনেমায় অভিনয়ে মনোযোগ। তার অভিনীত প্রথম সিনেমা "রাজা এলো শহরে"।

এছাড়া তার অভিনীত নাচঘর, রূপবান, উজালা, নয়নতারা, চাওয়া পাওয়া, ময়নামতি, দর্পচূর্ণ, বিনিময়ের মতো সিনেমা উল্লেখযোগ্য। চাষী নজরুল পরিচালিত "চন্দ্রনাথ" সিনেমায় অভিনয়ের জন্য ১৯৮৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মেও রয়েছে তার পদচারণা। এরপর ২০১০ সালে এসে অভিনয় থেকে অবসর নেন তিনি।

দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সিরাজুল ইসলাম। তবে বড় কোন অসুখ-বিসুখ ছিল না। অনেকটা হঠাৎ করেই মঙ্গলবার সকালে রাজধানীর নিকেতনে নিজ বাসায় তিনি মারা যান।

শেষ বিদায় জানাতে গিয়ে তাকে নিয়ে এক চিলতে স্মৃতি আওড়ান তার সহ অভিনেতারা।

বাদ আছর নিকেতন জামে মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় সিরাজুল ইসলামকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ