স্বাধীনতার স্বপক্ষে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করে, দর্শকের ভালবাসাকে সঙ্গে নিয়ে ষষ্ঠ বর্ষ শেষ করে, সাত বছরের পথ চলা শুরু করলো দেশ টিভি। নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশ টিভি এ অল্প সময়ের মধ্যেই নিজেকে আলাদা করে চিনিয়েছে। তাই দেশ টিভি সব শ্রেণীর দর্শকদের অফুরন্ত ভালবাসায় সমাদৃত দেশে-বিদেশে। এবারও বর্ষপূর্তিতে দেশ টিভির পর্দায় থাকছে ৩ দিনের বিশেষ আনন্দ আয়োজন।
মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ ও দেশের মানুষের কথা বলতে- গণতন্ত্রের অগ্রযাত্রায় নিজেদের অঙ্গীকার এবং সংবাদ ও বিনোদনে সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজন নিয়ে ছয় বছর আগে দেশ টিভির পথ চলার শুরু।
দেশকে ভালবাসার, দেশের পাশে থাকার যে প্রতিজ্ঞা তা প্রতিনিয়ত অনুপ্রেরণা হয়ে কাজ করেছে দেশ টিভির সকল অনুষ্ঠান, সৃজন ও উপস্থাপনায়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দশর্কের ভালবাসা দেশ টিভিকে শক্তি যুগিয়েছে, দিয়েছে প্রেরণা।
অনুষ্ঠান প্রচারে গতানুগতিক ধারাকে ভেঙ্গে এনেছে নতুনত্ব। সংবাদ ও মত প্রকাশেও দেশ টিভি থেকেছে বস্তুনিষ্ঠ ও নির্ভীক।
এবারও বর্ষপূর্তির তিন দিনের দেশ উৎসবে নিয়মিত আয়োজনের সঙ্গে থাকবে বিশেষ অনুষ্ঠান।
২৬ মার্চ থাকছে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমার সকাল ওরা ১১জন।
সরাসরি সঙ্গীতানুষ্ঠান গানে গানে উৎসব।
কবিদের স্বকণ্ঠে কবিতার অনুষ্ঠান স্বাধীনতার পংক্তিমালা।
সুমন সাহা পরিচালিত লাইভ মিউজিক্যাল শো উৎসবের রাতে 'জলের গান' রাত ৯টা ৪৫ মিনিটে।
সুমনা সিদ্দিকী প্রযোজিত নৃত্যানুষ্ঠান নৃত্যানন্দে উৎসব আনন্দে।
২৭ মার্চ থাকছে লাইভ মিউজিক্যাল ব্লগ শো এএম পিএম প্রিয়জনের গান।
ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড থেকে থাকছে ওপেন এয়ার লাইভ কনসার্ট স্বাধীনতার উল্লাস। মিউজিক্যাল শো উৎসবের রঙে থাকুন, দেশের সঙ্গে।
ক্লোজ আপ কলের গানের শিল্পীদের নিয়ে লাইভ মিউজিক্যার শো থাকছে এ দিন।
উৎসবের শেষ দিন ২৮ মার্চ থাকছে লাক্স নিবেদিত বিরতিহীন নাটক সোনার ডিম ও অ্যালপেনলিবে নিবেদিত স্বাধীনতার সিনেমা আমার বন্ধু রাশেদ।