বিনোদন

উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে দেশ টিভির বর্ষপূর্তি

সপ্তম বছরে দেশ টিভি
সপ্তম বছরে দেশ টিভি

স্বাধীনতার সপক্ষে নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করার অঙ্গীকারে দর্শকের ভালবাসাকে সঙ্গে নিয়ে ষষ্ঠ বর্ষ শেষ করে সাত বছরের পথ চলা শুরু করলো দেশ টিভি। নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশ টিভি এই অল্প সময়ের মধ্যেই নিজেকে আলাদা করে চিনিয়েছে। তাই দেশ টিভি সব শ্রেণীর দর্শকদের অফুরান ভালবাসায় সমাদৃত দেশে-বিদেশে। এবারও বর্ষপূর্তিতে দেশ টিভির পর্দায় চলছে তিনদিনের বিশেষ আনন্দ আয়োজন।

মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ ও দেশের মানুষের কথা বলতে- গণতন্ত্রের অগ্রযাত্রায় নিজেদের অঙ্গীকার এবং সংবাদ ও বিনোদনে সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজন নিয়ে আজ থেকে ছয় বছর আগে দেশ টিভির পথ চলার শুরু।

দেশকে ভালবাসার, দেশের পাশে থাকার যে প্রতিজ্ঞা তা প্রতিনিয়ত অনুপ্রেরণা হয়ে কাজ করেছে দেশ টিভির সকল অনুষ্ঠান, সৃজন ও উপস্থাপনায়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দশর্কের ভালবাসা দেশ টিভিকে শক্তি যুগিয়েছে, দিয়েছে প্রেরণা।

অনুষ্ঠান প্রচারে গতানুগতিক ধারাকে ভেঙে এনেছে নতুনত্ব। সংবাদ ও মত প্রকাশেও দেশ টিভি থেকেছে বস্তুনিষ্ঠ ও নির্ভীক। তাই দর্শক, শুভানুধ্যায়ীদের সবসময়ই পাশে চায় দেশ টিভি।

বর্ষপূর্তির অনুষ্ঠান এবার দেশটিভির কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজন করা হয়।

তবে সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় প্রিয় টিভি চ্যানেল দেশ টিভির ষষ্ঠ বর্ষপূর্তি।

মৌলভীবাজারে কেক কেটে দেশ উৎসবের সূচনা করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। বের হয় বর্নাঢ্য র্যা লি।

বগুড়ায় কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশ টিভির জন্ম দিনটি উদযাপন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাতক্ষীরা পরিবারের আয়োজনে জেলা জুড়ে চলছে দেশ উৎসব।

সুনামগঞ্জে বেলুন উড়িয়ে, কেক কেটে দেশ উৎসবের সূচনা করা হয়। এবারও বর্ষপূর্তির তিন দিনের দেশ উৎসবে নিয়মিত আয়োজনের সঙ্গে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

বরাবরের মতো এবারও রয়েছে লাইভ মিউজিক্যাল শো উৎসবের রাতে 'জলের গান'।

২৭ মার্চ থাকছে লাইভ মিউজিক্যাল ব্লগ শো এএম পিএম প্রিয়জনের গান। ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড থেকে থাকছে ওপেন এয়ার লাইভ কনসার্ট স্বাধীনতার উল্লাস।

ক্লোজ আপ কলের গানের শিল্পীদের নিয়ে লাইভ মিউজিক্যার শো থাকছে এ দিন। ২৮ মার্চ উৎসবের শেষ দিনে দর্শকরা দেখবেন বিরতিহীন নাটক সোনার ডিম। তিনদিনের এই আনন্দ আয়োজনে দেশ টিভির একই আহ্বান " দেশকে ভালবাসুন, দেশের সঙ্গে থাকুন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ