বিনোদন

জাতিসংঘে এবার মৌসুমী

মৌসুমী
মৌসুমী

অ্যাঞ্জেলিনা জোলি, কাজল ও টুইংকেলের পর বাংলাদেশ থেকে মৌসুমী এবার নারী অধিকার নিয়ে কাজ করছেন। জানা যায়- জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনএফপিএ'র সঙ্গে মায়েদের সচেতনতা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করবেন তিনি।

কর্মজীবী মা'সহ সব মাকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালাবেন তিনি। আগে এ বিষয় নিয়ে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, মুম্বাইয়ের কাজল ও টুইংকেল খান্না।

জনপ্রিয়তা এবং সুখী তারকা হিসেবে মৌসুমীর শীর্ষ অবস্থান বিবেচনা করে এ প্রস্তাব দেয়া হয়। এ উপলক্ষে মা ও শিশুর স্বাস্থ্য এবং জন্মের পর শিশুকে শাল দুধ পানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'পিএসএম'-এর একটি ভিডিওচিত্রে কথা বলেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন 'ক্রিয়েটিভ মিডিয়ার' ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে।

এ নিয়ে মৌসুমী বলেন, এর আগেও তিনি সমাজের কল্যাণমূলক কাজে অংশ নিয়েছি। শুধু শিল্পী হিসেবে নয় একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা থেকেই এ কাজটি করা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ