জাতীয় কবি নজরুল ইসলামের ১১৬তম ও কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী সারাদেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে জাতীয় কবি ও বিশ্বকবির জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এবার বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই দুই কবির জন্মদিন পালন করা হবে।
গতবারের মত এবারও দুই কবির জন্মদিনের প্রধান অনুষ্ঠান ঢাকার বাইরে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের অনুষ্ঠানের কুমিল্লা ও বিশ্বকবির জন্মদিন সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: