বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবস পালন

জাতীয় চলচ্চিত্র দিবস
জাতীয় চলচ্চিত্র দিবস

বর্ণাঢ্য র্যা লি ও সেমিনারসহ নানা আনন্দ-আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫’।

এ উপলক্ষে সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে বাংলা চলচ্চিত্রকে সম্পূর্ণ ডিজিটালাইজড করতে সরকারের প্রয়োজনীয় সকল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ডিজিটাল চলচ্চিত্রের পাশাপাশি এর কাহিনী ও নির্মাণ শৈলীর উপর গুরুত্ব দিতে হবে।

সেইসঙ্গে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বানও জানান তিনি।

এদিকে, ‘ডিজিটাল চলচ্চিত্রের সমস্যা- সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে দেশের প্রেক্ষাগৃহগুলোকে ডিজিটালাইজড করতে সরকারের প্রতি আহ্বান জানান উপস্থিত চলচ্চিত্র নির্মাতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ