বিনোদন

সিনেমা হল-সিনেপ্লেক্স করের আওতামুক্ত রাখার ঘোষণা

শেখ হাসিনা
শেখ হাসিনা

চলচ্চিত্র শিল্পের বিকাশে ডিজিটাল সিনেমা হল ও সিনেপ্লেক্সকে করের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্রকে শিল্পের মর্যাদায় আনা হয়েছে; অচিরেই চলচ্চিত্র নীতিমালা ও চলচ্চিত্র নগরীও হবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অভিনেত্রী-রাজনীতিক সারা বেগম কবরীর হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ এ চমক দিয়েছে চিরায়ত গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারসহ অনবদ্য নির্মাণ শৈলীর জন্য শ্রেষ্ঠ পরিচালক, কাহিনীকার ও চিত্রনাট্যকারের পুরস্কার পান গাজী রাকায়েত। সর্বমোট ১৭ টি ক্যাটগরিতে পুরস্কার জিতেছে মৃত্তিকা মায়া।

শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া এবং যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন মৌসুমী ও শর্মিমালা।

এছাড়া ‘শুনতে কি পাও’ পেয়েছে শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার।

আর শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে চন্দন সিনহা এবং শ্রেষ্ঠ গায়িকা হিসেবে যৌথভাবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন পুরস্কার নেন প্রধানমন্ত্রীর কাছ থেকে।

একে একে ২৫টি ক্যাটাগরির পুরস্কার তুলে দেয়া হয়। আর চলচ্চিত্রের বিভিন্ন শাখায় শ্রেষ্ঠ কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, পুরস্কার প্রদানের পর দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে, প্রযুক্তির ওপর জোর দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ