বিনোদন

নানা আয়োজনে চলছে বর্ষবরণের প্রস্তুতি

বর্ষবরণ
বর্ষবরণ

বাংলা সন ২০২২ আসছে আর কিছুদিন পরেই। বাঙালির প্রাণের উৎসব এ পহেলা বৈশাখ। উৎসব-আনন্দে নববর্ষকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন। মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এখন বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে। অনুষদের প্রায় প্রত্যেক বিভাগের শিক্ষার্থী সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরিতে কাজ করছেন। দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে তাদের তত্পরতা। আর বৈশাখের দুই-চারদিন আগে তারা নির্ঘুম রাত কাটাবেন বাঙালির প্রাণের উত্সব বাংলা নববর্ষ বরণকে সফল করতে।

এছাড়া, নতুন বছরকে বরণ করার জন্য তোরজোর শুরু হয়েছে ছায়ানটেও। নববর্ষে নগরবাসীর মন রাঙাকে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের চলছে সুরাশ্রিত মহড়া। প্রতিদিন সন্ধ্যায় শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই অনুশীলন পর্ব।

এদিকে, বর্ষবরণের নানা আয়োজন গোপালগঞ্জে। জেলার বিভিন্ন জায়গায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এ জন্য ব্যাস্ত সময় পার করছেন বাঁশ-বেত শিল্পীরা। বাড়ির আঙ্গিনায় বসে তারা বাঁশ দিয়ে তৈরি করছেন কুলা, ডালা, চালন, খাঁচা, ফুলের সাজিসহ হরেক রকম পণ্য।

পহেলা বৈশাখকে ঘিরে মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত কুড়িগ্রামের মৃৎ শিল্পীরা। বর্ষবরণ উপলক্ষে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন। কুমার পল্লীর মৃৎ শিল্পের কারিগররা তৈরি করছেন মাটির তৈজস পত্র, ফুলদানি, হাতি, ঘোড়া, পুতুলসহ নানা সামগ্রী। এছাড়া বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ মেলাসহ থাকছে নানা আয়োজন।

বর্ষবরণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মীরা। রং তুলির নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলছেন হাতি, ঘোড়া, ফুল, পাখিসহ নানা প্রতিকৃতি। চলছে মঙ্গল শোভাযাত্রার মহড়া।

পুরোনো দিনের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে নানা রঙ্গে সাজাছে সারা দেশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ