হৈ-হোল্লোড়, র্যালি, পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাজধানীতে পালিত হলো পার্বত্য চট্টগ্রামবাসীদের বর্ষবরণ উৎসব বৈসাবি। রোববার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে এ উৎসবের।
বৈসু, সাংগ্রাই ও বিজু তিন এর সমন্বয়ে পার্বত্য চট্টগ্রামের বর্ষবিদায় ও বর্ষবরণ এ উৎসবের উদ্ধোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ সময় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অপসংস্কৃতি, অপরাজনীতি চায় না। সরকার ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান।
এরপর তিন পার্বত্য জেলার তরুণ-তরুণী, শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণে র্যা লি অনুষ্ঠিত হয়।
পরে র্যালিটি জাতীয় সংসদ ভবনের ক্রিসেন্ট লেকে গিয়ে শেষ হয়। সেখানে তরুণ-তরুণীরা লেকের পানিতে ফুল ভাসানোর মাধ্যমে উৎসব মেতে উঠে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: