বিনোদন

নতুনের বারতা নিয়ে ফের এলো ‘বৈশাখ’

 ‘বৈশাখ’
‘বৈশাখ’

আজ পহেলা বৈশাখ। শুভ নববর্ষ, স্বাগত ১৪২২ বঙ্গাব্দ। শুরু হলো বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের দিন গণনা। বাঙালির প্রধানতম সম্প্রীতির উৎসব এই বৈশাখ আবাহন। ষাটের দশকে এই বাংলা জনপদ যখন পাকিস্তানের নিগড়ে, আইয়ুবী আমলে সাম্প্রদায়িক বিজাতীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনে বিপন্ন যখন বাঙালির উৎসব, সেই থেকে বৈশাখ আসে নবআনন্দে ওঠার শক্তি নিয়ে। এরপর দিন বদলেছে, পরাধীনতা ছিঁড়ে ফেলে জন্ম নিয়েছে বাংলাদেশ। উৎসব-পাগল বাঙালি মিশে গেছে আবহমান বাংলার চিরায়ত ফসলকেন্দ্রিক উৎসব-আনন্দে। সাফল্য, সমৃদ্ধি আর মঙ্গল কামনায় নতুন বছরকে বরণ করে নেয় সকলেই।

কৃষিপ্রধান এ জনপদে সুষ্ঠু্ভাবে কৃষিপণ্যের খাজনা আদায়ের জন্য একটি নির্দিষ্ট দিন দরকার ছিলো আগে থেকেই। চান্দ্র আর সৌরসনে আটকা পড়া বর্ষপঞ্জি যেন সে চাহিদা মেটাচ্ছিল না। সেই চিন্তায় ভারতবর্ষে মুঘল আমলে সম্রাট আকবরের সময়ে কার্যকর হলো ‘ফসলি সন’। কালক্রমে সেটাই বাংলা সন, বঙ্গাব্দ। প্রাচীন নববর্ষের রূপটি আজো আধুনিক নববর্ষ উৎসবের মধ্যে বয়ে চলেছে।

চৈত্রের শেষ, বৈশাখের শুরু। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের বারতা নিয়ে এসেছে প্রকৃতি। ফাল্গুন থেকেই পুরনো পাতা ঝেড়ে নতুন পাতায় সাজতে শুরু করেছে গাছগুলো। বৈশাখে পূর্ণতা নিয়ে চকচকে সবুজ নতুন পাতায় নতুন বছরকে স্বাগত জানানো তাই চিরায়ত।

বৈশাখ-জৈষ্ঠ্য এ দু’মাস গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষ, একটু শান্তির আসায় বিশ্রাম তটিনীতলে। বাংলা জনপদের মানুষের প্রাণের উৎসব, নতুন বছরের প্রথম দিন এই পহেলা বৈশাখ। ধর্মীয় কুপমণ্ডুকতার ঊর্ধ্বে অসাম্প্রদায়িক এ উৎসব-আয়োজন।

সময়ের বিবর্তনে এখন ক্লান্তি মেটানো ডাবের পানির জায়গা নিয়েছে কোমল পানীয়। তবু প্রচণ্ড এই গরমে স্বস্তি পেতে এখনো বাঙালি ভুলে যায়নি তার কৃষ্টি-সংস্কৃতি। রাস্তার মোড়ে মোড়ে বর্ষবরণের সব উপকরণ নিয়ে চৈত্রের শেষদিকেই জমে ওঠে কেনাবেচা।

তবে সবকিছুর ঊর্ধ্বে এ উৎসব বাঙালির, বাংলাদেশের। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে সম্ভবনার নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ