বিনোদন

বৈশাখী ঝড়ো তুফানে মেতেছে দেশ

বৈশাখী
বৈশাখী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রমনা পার্কে অনুষ্ঠিত হচ্ছে "বৈশাখী ঝড়ো তুফান" শিরোনামে বৈশাখী কনসার্ট।

দেশটিভি এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার। বিগত কয়েক মাসের সহিংস রাজনীতির যে অবসান হয়েছে তা যেন আর ফিরে না আসে বাংলা বছরের প্রথম দিনে এমন প্রত্যাশার সুর ঊচ্চারিত হয় কনসার্ট মঞ্চে। একইসঙ্গে ঊচ্চারিত হয়েছে অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার প্রতিজ্ঞা।

মঙ্গলবার সকালে রমনার বটমূলে বর্ষবরণের মূল অনুষ্ঠানের কিছুক্ষণ পর জামতলায় শুরু হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজন করেছে বৈশাখী কনসার্ট। জনগণের সঙ্গে পহেলা বৈশাখ একান্তভাবে উদযাপন করতেই এ অনুষ্ঠানের আয়োজন করে তারা। দেশটিভি এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ও তা সরাসরি সম্প্রচার করে।

প্রাণের উৎসব পহেলা বৈশাখ সবসময়ই যেন শান্তি-সম্প্রীতির বার্তা নিয়ে আসে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। একইসঙ্গে সকল অপশক্তির পরাজয় ঘটুক, এমন সুরও শোনা গেছে তাদের কণ্ঠে।

এ সময় ডিএমপি কমিশনার, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ডিএমডি আরিফ হাসানসহ আরো অনেকে।

প্রথম ধাপে অনুষ্ঠিত হয় পুলিশ সাংস্কৃতিক পরিষদের পরিবেশনা। আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্যদের চমকপ্রদ উপস্থাপন মুগ্ধ করে সবাইকে।

দিনব্যাপী এ আয়োজনে আরও পরিবেশিত হয় দেশখ্যাত সব ব্যান্ডগুলোর নিজস্ব পরিবেশনা।

এদিকে, পুরনো বছরের গ্লানি ও ব্যর্থতাকে ভুলে নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বাংলা নতুন বছরকে বরন করে নেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার।

এ উপলক্ষে বরিশাল বিএম স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে উদীচী শিল্পীগোষ্ঠী। পরে বরিশাল চারুকলার উদ্যোগে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। রয়েছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা।

এদিকে, নতুন বছরকে স্বাগত জানাতে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। খুলনায় উদীচীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রাসহ বর্নিল সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, সিলেট, গাজীপুর, দিনাজপুর, পিরোজপুর, জামালপুর, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইলসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে উদযাপন করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ