বিনোদন

আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী

রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী। ১৫৪ বছর আগে এ দিনে কোলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মেছিলেন বাংলা ও বাঙালির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার শিখরস্পর্শী প্রতিভায় উদ্ভাসিত বাংলা সাহিত্য ও সংস্কৃতি।

বাঙালির মহত্তম মনীষা রবীন্দ্রনাথ ঠাকুর কোলকাতার জোড়সাঁকোয় জন্মগ্রহণ করলেও জমিদারি সূত্রে তাকে আসতে হয়েছে বাংলাদেশে। ১৮৯০ থেকে ১৯০১ সাল পর্যন্ত বেশিরভাগ সময় তিনি ছিলেন কুষ্টিয়ার শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে।

সেখানকার অবারিত নদী-মাঠ-প্রান্তরের অলৌকিক সৌন্দর্যে মুগ্ধ কবি বারবার ছুটে এসেছেন এখানে। এদেশের তুলনাহীন প্রকৃতি তাকে দিয়েছে নতুন কিছু লেখার প্রেরণা। তাঁর চিন্তার নতুন দিগন্ত প্রসারিত হয়েছে এ দেশের মাটিতেই। তিনি মিশে গেলেন বাংলার রূপ, রসও গন্ধে।

রবীন্দ্রনাথের লেখায় উঠে এসেছে বাংলার রূপ, প্রকৃতি ও পরিবেশ। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সমাজ ও রাষ্ট্রচিন্তা সবকিছু জুড়েই রয়েছেন তিনি। তাই রবীন্দ্রনাথ পাঠকের কাছে সবসময়ই প্রাসঙ্গিক।

এদিকে, বাংলাদেশে রবীন্দ্র চর্চা ও গবেষণার আরও সুযোগ রয়েছে বলে মনে করেন গবেষকরা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণে রবীন্দ্র চর্চা নতুন গতি পাবে বলে মনে করেন তারা।

আলোয় আলোয়, ঘাসে ঘাসে, ধূলায় ধূলায়, মুক্তি পিয়াসী কবি মুক্তি খুঁজেছেন সর্বজনের মনের মাঝেও। রবীন্দ্রনাথকে ধারণ, লালন ও নিয়ত চর্চার মধ্য দিয়ে বাঙালিও খুঁজে পেতে পারে কাঙ্খিত মুক্তি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ