আবারো গানে কণ্ঠ দিলেন বলিউড অভিনেতা সালমান খান। তবে এবার একটি নয়, নিজের প্রোডাকশনের পরবর্তী ছবি 'হিরো'তে তার কণ্ঠে শোনা যাবে দুটি গান।
জানা গেছে, 'বজরঙ্গি ভাইজান' ছবির শুটিংয়ের ফাঁকেই একটি গান রেকর্ডও করে ফেলেছেন সালমান।
'ম্যায় হু তেরা হিরো' শিরোনামের এ রোমান্টিক গানের কম্পোজ করেছেন আমাল মালিক। আর অন্য গানটি কম্পোজ করার কথা রয়েছে হিমেশ রেশিমিয়ার।
এর আগে সালমানের গাওয়া 'হ্যাংওভার' গানটি টাইটেল ট্র্যাক হিটের তালিকায় ছিল বহুদিন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: