বিনোদন

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ আসছে ১৫ জুন

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর দশম আসর বসছে আগামী ১৫ জুন। এবার এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

চ্যানেল আই সূত্র জানা গেছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও আর নানাবিধ কারণে বেশ কয়েকবার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিঁছিয়ে আসতে বাধ্য হন আয়োজক কর্তৃপক্ষ। আর তাই অনেক আগেই সংগীতের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে থাকলেও এত দিন তা সম্ভব হয়নি। অবশেষে ১৫ জুন তারিখটি সামনে রেখেই অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি চলছে।

চ্যানেল আই সূত্র আরো জানা যায়, বাংলাদেশের গুণী ও জনপ্রিয় প্রায় সব সংগীত তারকাই এ অনুষ্ঠানে অংশ নেবেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংগীতের ১৬টি বিভাগে দেয়া হবে এ পুরস্কার। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু।

দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সালে সিটিসেল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আয়োজনের দিক দিয়ে এই পুরস্কার অনুষ্ঠানে প্রতিবারই থাকে কিছু না কিছু চমক। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

বিভিন্ন ঘরাণার সংগীতশিল্পী, গীতিকার, নবাগত শিল্পী, সাউন্ড, কাভার ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও বিভাগে দেয়া হবে এই পুরস্কার। বিচারকদের রায়ে তা চূড়ান্ত হবে। আর শ্রোতাদের ভোটে দেয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, ডেব্যু সংগীত ও ফিউশন বিভাগের পুরস্কার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ