বিনোদন

না ফেরার দেশে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া

বিজয়া
বিজয়া

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন পরিচালক সত্যজিৎ রায়ের স্ত্রী ও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী বিজয়া রায়। মঙ্গলবার কলকাতার এক নার্সিং হোমে ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বেল ভ্যু ক্লিনিকের প্রধান জানিয়েছেন, শনিবার দুপুরে তাদের হাসপাতালে ভর্তি হন নিউমোনিয়া আক্রান্ত বিজয়া। পরে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। হাসপাতালে ভর্তি হবার পরও অবস্থার উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বিজয়াকে।

বলা হয়, সত্যজিতের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বিজয়া। ‘পথের পাঁচালী’ সিনেমার শুটিংয়ের সময় টাকা ফুরিয়ে গেলে স্বামীর সাহায্যে এগিয়ে আসেন তিনি। নিজের গহনা বন্ধক রেখে টাকার ব্যবস্থা করেছিলেন বিজয়া। এমনকি সত্যজিতের সিনেমার প্রতিটি চিত্রনাট্য সবার আগে তিনিই পড়তেন।

১৯৪৪ সালে মুক্তি পাওয়া ‘শেষ রক্ষা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমায় তিনি প্লেব্যাকও করেন। সত্যজিৎ রায়কে নিয়ে তার লেখা আত্মজীবনীমূলক বই ‘আমাদের কথা’ বেশ সমাদৃত হয়েছে।

বিজয়া রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতদেহ দেখতে হাসপাতালেও যান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ