বড় পরিসরে ঢাকা বই মেলা করার পরিকল্পণা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমিতে ‘চেতনায় জাগরণে বই’ প্রতিপাদ্যে ১৮তম ঢাকা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলাতেও প্রতিবছর বইমেলার আয়োজন করা হবে। এতে বই এর প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে।
জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে ৭ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: