বিনোদন

‘পিকে’র রেকর্ড ৭০০ কোটি টাকা

পিকে
পিকে

এবার ৭০০ কোটি রুপি ছাড়িয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘পিকে’র আয়।

বক্স অফিস ইন্ডিয়ার দেয়া তথ্য অনুসারে, মাত্র ১৬ দিনে চীনের বক্স-অফিসে ১০০ কোটি আয় করার পর চলতি বছরের ৬ জুন পর্যন্ত ভারতের বাইরে ‘পিকে’র আয় হয়েছে ২৫০ কোটি রুপি। আর ভারতের বাজারে সিনেমাটির সংগ্রহ ছিল ৪৫০ কোটি রুপি।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলেছে, ‘পিকে’র এ নতুন রেকর্ডের পর আমিরকে এখন বক্স-অফিসের রাজা বলছেন বিশ্লেষকরা।

চীনাদের আমিরভক্তির প্রমাণ পাওয়া যায় আরও আগে থেকেই। ২০০৯ সালে মুক্তি পাওয়া আমিরের সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এবং পরবর্তীতে ‘ধুম থ্রি’ চীনের সিনেমা বাজারে ভালো ব্যবসা করেছিল।

আর এবার আমিরের ‘পিকে’ ভেঙ্গে দিয়েছে খোদ চীনের সিনেমা ‘নো জুও নো ডাই’-এর রেকর্ডকে। চীনের বক্স অফিসে সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় ঠাঁই করে নিয়েছে ‘পিকে’।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ