মানুষের জীবনে শিল্পের ভূমিকা তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি বিকাশে গণমাধ্যমকে আরো ভূমিকা রাখতে হবে।
বুধবার গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
চারুকলা, আলোকচিত্র, চলচ্চিত্র, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, লোকসঙ্গীত, বাংলা ভাষা ও বানান রীতি, নন্দন নৃত্য ও সংস্কৃতির ওপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: