বিনোদন

আগামী বাজেটে বাৎসরিক অনুদান ১০ কোটি বরাদ্দের দাবি সাংস্কৃতিক জোটের

সম্মিলিত সাংস্কৃতিক জোট
সম্মিলিত সাংস্কৃতিক জোট

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সক্রিয় সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য বাৎসরিক অনুদান ১০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

একইসঙ্গে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা, বিদেশ থেকে অবাণিজ্যিক ভিত্তিতে সাংস্কৃতিক দল ও শিল্পী আনার ক্ষেত্রে জটিলতার অবসানসহ মোট ৭ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।

বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি মানা না হলে আন্দোলনেরও হুমকি দেয়া হয়।

সংস্কৃতি খাতে বাজেট বরাদ্দ বিষয়ে পর্যালোচনা তুলে ধরে সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, সংস্কৃতির ক্ষেত্রে অবকাঠামোগত বিনিয়োগের পাশাপাশি জাতীয় বাজেটের এক শতাংশ বরাদ্দ দেয়ার দাবি জানানসাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফকির আলমগীর।

কেন্দ্রীয়ভাবে নাটক-নৃত্য সংগঠনগুলোর জন্য মহড়াকক্ষ নির্মাণ, তৃণমূল পর্যায়ে মুক্তমঞ্চ নির্মাণসহ বিদেশ থেকে শিল্পী বা সাংস্কৃতিক দল আনার ক্ষেত্রে শুধুমাত্র শিল্পকলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণের বিধান চালুসহ মোট ৭ দফা দাবি তুলে ধরেন জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

এ সময় তিনি বলেন, না হলে আন্দোলনে যাবেন তারা।

দাবি পূরণে অর্থ মন্ত্রণালয় উদার দৃষ্টিভঙ্গি দেখাবে বলে আশা করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ