বিনোদন

ঈদকে সামনে রেখে আসছে নতুন নতুন পোশাক

পোশাক
পোশাক

ঈদকে সামনে রেখে বিভিন্ন বিপণিবিতানসহ বড় বড় বুটিক হাউস থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত আসতে শুরু করেছে নতুন নতুন পোশাক। নানা নামে রং-বেরঙের পোশাক এলেও ডিজাইনে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। প্রচলিত পোশাকেই সবাই স্বাচ্ছন্দ্য খুঁজে নিচ্ছেন। তবে রেডিমেড পোশাকে কাটিং আর ডিজাইনে এসেছে নতুনত্ব।

ফ্যাশনে ফ্রকের চল এখনো চলছে। ঘের একই থাকলেও, এবার তার সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত ঝুল। এছাড়া লম্বা ঝুলের কামিজ, নতুন চল কোটি। সুতা, চুমকির জমকালো কারুকাজের কোটিতে পোশাকে আনা হয়েছে সামান্য ভিন্নতা।

এবারের ঈদে নিজেকে সাজাতে বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাকের দিকেই ঝুকছেন তরুণীরা। লেস, চুমকি, পুঁতি, পাথর, অ্যাপ্লিক, কারচুপির কাজ পোশাকে আনছে বাড়তি চমক।

ফ্রক-কামিজের পাশাপাশি কলি দেয়া কম ঘেরের কামিজও রয়েছে ঈদ ফ্যাশনে। সালোয়ারের ছাটে তেমন পরিবর্তন না আসলেও পালাজোর ঘেরে এসেছে হেরফের।

রঙের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে লাল, নীল, হলুদ, গোলাপী, সাদা। কাটিং আর প্যাটার্নে তেমন কোনো পরিবর্তন নেই।

অনেকেই আবার ট্রেন্ডের পাশাপাশি আরামদায়ক পোশাকে নিজেকে তুলে ধরতে চান এবারের ঈদে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ