বিনোদন

ঈদে পাঞ্জাবির পসরা শপিং মলে

ঈদে পাঞ্জাবির পসরা
ঈদে পাঞ্জাবির পসরা

ঈদ উৎসবে ছেলেদের পোশাকে পাঞ্জাবির পাশাপাশি রয়েছে বাহারি শার্ট। ফরমাল, স্লিম ফিট, হাফ শার্ট, পোলো ও টি-শার্ট নিজ নিজ পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন তরুণ থেকে শুরু করে বয়সীরা। এছাড়া জিন্স আর ফরম্যাল প্যান্টের সঙ্গে রয়েছে গ্যাবাডিন ও স্টিচ প্যান্ট।

রাজধানীর শপিং মল ও ফ্যাশন হাউজগুলো সাজেছে পাঞ্জাবির পসরা নিয়ে। সময়টা বর্ষাকাল, তাই এ ঋতুকে মাথায় রেখে এবার ঈদে উজ্জ্বল রঙের প্রাধান্য রয়েছে পাঞ্জাবিতে। পাওয়া যাচ্ছে লাল, খয়েরি, কমলা, নীল, সবুজ, হলুদ ও বেগুনীসহ নানা রঙের পাঞ্জাবি।

ছেলেদের ফ্যাশনের অন্যতম অনুসঙ্গ শার্ট। ঈদ উপলক্ষে তাই বিভিন্ন ফ্যাশন হাউজ ও বিপণী বিতানগুলো এনেছে শার্ট ও টি-শার্টের নতুন সম্ভার।

শার্টের ডিজাইনেও এসেছে নতুনত্ব। শার্টের মধ্য স্লিম ফিট ক্যাজুয়াল শার্টই তরুণদের বেশি পছন্দ। ফরমাল শার্টও কিনছেন কেউ কেউ। এছাড়া পোলো, ভি-গলার টি-শার্টও এবার বেশ চলছে।

চেক, স্ট্রাইপ ও এক রঙের শার্টে নানারকম বোতাম ব্যবহার করে আনা হয়েছে বৈচিত্র। ঘণ্টার পর ঘন্টা বিভিন্ন দোকান ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ