বলিউডের সর্বকালের সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন আশা ভোঁসলে। ৮১ বছর বয়সী এই গায়িকা টপকে গেছেন বড়বোন লতা মুঙ্গেশকরকে। ৮৫ বছর বয়সী এই গায়িকা হয়েছেন দ্বিতীয়।
যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ইস্টার্ন আই সেরা ২০ কণ্ঠশিল্পীর একটি তালিকা প্রকাশ করেছে। গানের সংখ্যা, সম্মাননা, আন্তর্জাতিক প্রভাব, বৈচিত্র্য, ভক্তসংখ্যা এবং সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তার ওপর ভিত্তি করে এক নম্বর স্থানটি পেলেন আশা।
অবশ্য খবরটি জেনে তিনি নিজেই চমকে গেছেন। আশাজির কথায়, ‘ভেবেছিলাম সেরা তকমাটা বক্সার মোহাম্মদ আলির জন্যই ছিল! ইস্টার্ন আই এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতদিন ধরে আমাকে সহ্য করে যাওয়ার জন্য!’
তালিকায় প্রয়াত মোহাম্মদ রফি তৃতীয় আর কিশোর কুমার হয়েছেন চতুর্থ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: