শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের অবস্থার উন্নতি হয়েছে। গত ২৬ জুন (শুক্রবার) তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে রোববার সন্ধ্যায় আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা।
চলচ্চিত্র শিল্পে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন রাজ্জাক। তিনি ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: