বিনোদন

বিয়ের বন্ধনে শহিদ কাপুর

শহিদ কাপুর
শহিদ কাপুর

ভারতীয় অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে মালাবদল করলেন দিল্লীর মেয়ে মিরা রাজপুত। তিনি এখন থেকে মিসেস শাহিদ কাপুর। সোমবার রাতের জাঁকজমকপূর্ণ সংগীত অনুষ্ঠানের পর মঙ্গলবার সকালেই তারা পবিত্র এই বন্ধনে আবদ্ধ হন।

বিয়ে করতে পরিবারসমেত সোমবার দিল্লী পৌঁছে যান শাহিদ। সেখানে গুরগাঁওয়ের দ্য ওবেরয় হোটেলে থাকছে পাত্রপক্ষ। সূত্র জানাচ্ছে শাহিদ নিজে যে ঘরটিতে থাকছেন, সেটার জন্য প্রতি রাতে তাকে গুনতে হচ্ছে ৬ লাখ রুপি করে। মঙ্গলবার রাতে এই হোটেলেই শাহিদের বিয়ে পরবর্তী উদযাপন হওয়ার কথা রয়েছে।

সোমবার রাতেই অনুষ্ঠিত হওয়া সংগীত পর্বেও জাঁক জমকের কমতি ছিল না কোন। শাহিদের পরনে ছিল টকটকে লাল কুর্তা। এর উপরে গাঢ় লাল গলাবন্ধ কোটি পরেছিলেন তিনি। আর মিরার পরনে ছিল আনিকা ডোগরার নকশা করা পিচ এবং হলুদ রঙের লেহেঙ্গা চোলি।

অনুষ্ঠানে ‘সাজ ধাজকে টাশান মে রেহনা’-এর মতো শাহিদের জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নেচেছেন বর-কনে। অনলাইনে ফাঁস হওয়া কিছু ভিডিওতে শোনা গেছে এই সব গান। এই গানের তালেই মিরার নাচ আর শাহিদের হাঁটু গেড়ে বসার ছবি ভাইরাল হয়ে গেছে অনলাইনে।

চলতি বছরের শুরুতেই মিরা রাজপুতের সঙ্গে শাহিদের বিয়ে পাকা হওয়ার খবর চাউর হয়ে যায়।নিজেদের বিয়ে নিয়ে গণমাধ্যমের মাতামাতি চান না জানিয়ে শাহিদ তখন বলেছিলেন, “ও একজন সাধারন মেয়ে আর আমি একজন সাধারণ ছেলে। এবং আমাদের উচিৎ পুরো ব্যাপারটিকেই খুবই সাধারণ এবং অনাড়ম্বর করে দেখা।”

বিয়ের অনুষ্ঠান নিজেদের পরিকল্পনা মতো সাধারণভাবেই করেছেন শাহিদ। তবে ১২ জুলাই মুম্বাই ফিরেই আড়ম্বরপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তিনি। ওই অনুষ্ঠানে হিন্দি সিনেপাড়ার সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ