কাপড়ের জন্য নরসিংদীর বাবুরহাটের খ্যাতি দেশজুড়ে। ঈদকে সামনে রেখে পাইকারি কাপড়ের এ বাজার এখন ক্রেতা-বিক্রেতায় মুখর। দম ফেলার ফুরসত নেই কারও, আর এতেই তাদের আনন্দ। তবে সাম্প্রতিক সময়ে উপকরণের মূল্যবৃদ্ধি ও উৎপাদন কম হওয়ায় গত বছরের তুলনায় কাপড়ের দাম বেড়েছে।
ইতিমধ্যে বাবুরহাটের ঈদ বাজারের সাপ্তাহিক বেচাকেনা চার হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
ঈদ মানেই নতুন কাপড়। আর সেই কাপড়ের জন্য সারা দেশ থেকে ব্যবসায়ীরা ভীড় জমিয়েছে দেশের সব চেয়ে বড় পাইকারী কাপড়ের হাট বাবুরহাটে। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রঙ আর ডিজাইনের তৈরী পোষাকের পসরা সাজিয়ে বসেছেন হাটের প্রায় ৫ হাজার দোকানী। পাইকারী ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটের অলিগলি।
হাটের বিভিন্ন থ্রীপিছ, শাড়িকে বিভিন্ন দৃষ্টি নন্দন নামে নামকরণ করা হয়েছে। রমজানের শুরুর দিকে বেচা-বিক্রি কম হলেও ঈদের আগে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা।
আধুনিকতায় লুঙ্গি ব্যবহারের প্রবণতা কমলেও ঈদকে সামনে রেখে সকলেই নতুন লুঙ্গি কিনেন। তাই অন্যান্য বছরের মতো এবারও ঈদে লুঙ্গির বাজার ভাল।
দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকায় অন্য যে কোন সময়ের চেয়ে এবারের ঈদে মুনাফা ভাল হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে বাবুরহাটে ঈদ বাজারের সাপ্তাহিক বেচাকেনা ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানান এ ব্যবসায়ী।
মানহীন বিদেশি কাপড় বাদ দিয়ে দেশিয় কাপড়ে ঈদ উপযাপন করে দেশিয় শিল্প রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।