ঈদুল-উল ফিতর উপলক্ষে ভারতে মুক্তি পেলেও পাকিস্তানে সম্ভবত মুক্তি মিলছে না বলিউড তারকা অভিনেতা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান' সিনেমাটি।
সালমান অভিনীত সিনেমাটি পাকিস্তানে যে সময় মুক্তি পাওয়ার কথা ছিল তার চেয়ে এক সপ্তাহ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই সময় দুইটি পাকিস্তানি সিনেমা ‘রং নম্বর’ এবং ‘বিন বোয়ে’ মুক্তি পেতে চলেছে দেশটিতে। সালমানের ছবির জনপ্রিয়তায় যাতে ওই ছবি দুটির ব্যবসায় ভাঁটা না পড়ে, তার জন্যই এ সিদ্ধান্ত।
জানা গেছে, পাকিস্তান সেন্সর বোর্ডের ছাড়পত্র এখনও পায়নি ‘বজরঙ্গি ভাইজান’। তাই বলিউডের এ সিনেমাটি পাকিস্তানে ঈদের এক সপ্তাহ পরেই মুক্তি পাবে কি-না তা নিশ্চিত নয়। (সূত্র: এবিপি আনন্দ)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: