ঈদ উৎসবে দর্শকদের বিনোদনের জন্য প্রস্তুত দেশ টিভি। খুশি-আনন্দের এ অনুভূতিকে আরো বর্ণিল করে তুলতে এবারও দেশ টিভির আয়োজন সাতদিনের। বিভিন্ন আয়োজনে থাকছে আবেগ-উচ্ছ্বাসের আনাগোনা। এগুলো ফুটে উঠবে নাটক, সিনেমা, গান আর তারকা আড্ডার মধ্য দিয়ে।
বিশেষ দিনে যে কোনো উৎসবে দেশ টিভি বরাবরই নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করে। দর্শকদের চাহিদা অনুযায়ি ঈদের ছুটির বিনোদনে তাই দেশ টিভি পর্দায় থাকছে নানান আয়োজন।
বরাবরের মতো এবারো ঈদের অনুষ্ঠানকে নানা রং এর সাজিয়েছে দেশ টিভি। ৭ দিনের দেশ ঈদ উৎসবে থাকছে নানা আয়োজন।
১৮ জুলাই থেকে ২৪ জুলাই প্রতিদিন দুপুর ৩টায় বিভিন্ন দশকের গান নিয়ে শিল্পীদের লাইভ শো- ‘এতো সুর এতো গান’।
ঈদের দিন থেকে শুরু করে রাত ৯টায় থাকছে তানিম পারভেজের পরিচালনায় ৭ দিনের ধারাবাহিক নাটক ‘বাখরখানি’।
ঈদের পরদিন থেকে ছয় দিন ছয় তরুণের প্রথম নাটক চলবে শুধু দেশটিভিতে। মাবরুর রশিদ বান্নাহ পরিচালনায় নাটক ‘ফিরে এলো রুপবান’ দেখা যাবে ঈদের পরদিন সন্ধ্যা ৭টার সংবাদের পরপরই। আর এ আয়োজনে একই সময়ে প্রতিদিন প্রচারিত হবে নাটকগুলো।
৯টার সংবাদের পর লাইভ মিউজিক্যাল শো –‘কলের গান’ মাতাবেন অজয় চক্রবর্তী, হৃদয় খান, আরতি মুখোপাধ্যায়। থাকবে বাংলাদেশি ব্যান্ডদল ভাইকিংস, চিরকুট এবং ফকিরা সহ অনেকে।
বিশেষ এ আয়োজনে দর্শকদের আনন্দ দিতে প্রতিদিন সকাল ১০টার সংবাদের পরপরই থাকছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।
এছাড়াও থাকছে ভিন্ন আমেজের বিনোদনমূলক অনুষ্ঠানও। বাংলা চলচ্চিত্রের হাস্যরসাত্বক চরিত্রদের নিয়ে ‘উই আর কমেডিয়ান’। আছে উপহাসমূলক পুরস্কার নিয়ে অনুষ্ঠান ‘ক্যাঁচাল অ্যাওয়ার্ড’।