বিনোদন

দেশে পালিত হচ্ছে উল্টো রথ যাত্রা

 উল্টো রথ যাত্রা
উল্টো রথ যাত্রা

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সোমবার দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে উল্টো রথ যাত্রা উৎসব।

চাঁদপুর নতুন বাজার গোপাল জিউর আখরায় ও পুরাণ বাজার ইসকন মন্দিরে অনুষ্ঠিত হয় উল্টো রথ যাত্রা উৎসব। রথ যাত্রায় উল্টো রথের দড়ি দেনে কয়েক হাজার নারী পূরুষ অংশ নেন।

এ উপলক্ষে কালীবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা উৎসব। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

উল্টো রথযাত্রা উপলক্ষে টাঙ্গাইল ও ধামরাইতে পূজা অর্চনা, উল্টো রথ যাত্রা ও মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু ধর্মীয় উৎসব। দীর্ঘ বিচ্ছেদের পর ভগবান কৃষ্ণের প্রত্যাবর্তনের স্মরণে এ উৎসব আয়োজিত হয়ে থাকে।

কথিত আছে সূর্যগ্রহণের সময় তীর্থস্থান দর্শন করার ধর্মীয় নির্দেশ আছে। সেসময়ে হিন্দুধর্মালম্বীরা সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্র দর্শনে যান। বৃন্দাবন থেকে আগত ভক্তবৃন্দ জানতে পারেন তাদের পরম প্রিয় ভগবান শ্রী কৃষ্ণ ভক্তসাধারণের সঙ্গে দেখা করতে জনসন্মুখে এসেছেন। সেই খবর জানা মাত্র ভক্তবৃন্দ ভগবানের দর্শন পেতে ছুঁটে যান। সেখানে গিয়ে তারা ভগবানের রাজবসন দেখতে পেয়ে শ্রী কৃষ্ণের কাছে আবদার করে বসেন, তারা তাদের পরম প্রিয় ভগবানকে পুর্বের বেশ দেখতে চান এবং শ্রী কৃষ্ণকে রথে চড়িয়ে বৃন্দাবন নিয়ে যেতে চান।

কিন্তু শ্রী কৃষ্ণ যাবেন সেখানে কি, ভাই বলরাম ও বোন সুভদ্রা ছাড়া যাওয়া যায়? তাই ভাই বলরাম ও বোন সুভদ্রাকে আলাদা রথে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো। এই জন্য ৩টি রথ টানা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ