বগুড়া, কুমিল্লা ও কুষ্টিয়া ৩টি জেলার যে কোন একটিকে সার্ক কালচারাল সেন্টার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার রাজধানীতে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ২০১৬ সালে বাংলাদেশের একটি শহরকে ‘সার্ক সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে ঘোষণার বিষয়ে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নুর বলেন, ২০১৪ সালে ভারতের নয়াদিল্লিতে কালচারাল সেন্টারের এক বৈঠকে বাংলাদেশে সার্ক কালচারাল সেন্টারের ঘোষণা দেয়া হয়, তারই পরিপ্রেক্ষিতে এ সভা।
বাংলাদেশের এ ৩টি জেলা পরিদর্শন করতে সার্কভুক্ত দেশের ৮ জনের মধ্যে এরইমধ্যে শ্রীলঙ্কা থেকে দুই সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: