বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী দেশ গড়তে নিজেদের সৈনিক হিসেবে গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার রাজধানীর শিল্পকলায় শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিভ্রান্তির মধ্যে না থেকে সততার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে সকলের প্রতি আহ্বানও জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশিয় ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: