দেশের প্রত্নসম্পদের খননকাজ ও রক্ষণাবেক্ষণে জাপান সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রত্নসম্পদ খনন ও রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত দক্ষ জনবল, যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ও আর্থিক সক্ষমতায় সহযোগিতা চাওয়ার পরিপ্রেক্ষিতে এমন আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত।
এছাড়া চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় জাপানি চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানমালায় মন্ত্রীকে আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: