বঙ্গবন্ধুর আদর্শকে কেউ কখনো হত্যা করতে পারেনি— ভবিষ্যতেও পারবে না, তাঁর আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে- বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘চিত্রগাঁথায় শোকগাঁথা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে আদর্শের শিক্ষা দিয়েছিলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে সরকার।
বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে— উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, বিশ্বের দরবারে এদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল।
একটি জাতিকে গড়ে তুলতে হলে তার গৌরবের ইতিহাস জানা প্রয়োজন বলেও এ সময় জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: