বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায়, বঙ্গবন্ধুর স্বপ্ন আংশিক পূরণ হয়েছে ঠিকই— কিন্তু শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে দুর্নীতি আরো বেড়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। প্রশাসনের কর্মকর্তাদের ঐক্যও এখন ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ওপর বক্তৃতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডান ও বামপন্থী রাজনীতির টানাপোড়াণে বঙ্গবন্ধু শেষ দিকে শত্রুবেষ্টিত হয়ে পড়েছিলেন— উল্লেখ করে এম এম আকাশ বলেন, তাকে মূল্যায়ন করতে হলে স্বাধীনতার আগে ও পরে দুইভাবেই দেখতে হবে।
তিন অধ্যায়ে রচিত এ প্রবন্ধে এম এম আকাশ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন তিনি। স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতে বঙ্গবন্ধুর অবস্থান ও ট্র্যাজিক পরিণতিও তুলে ধরেন অধ্যাপক এম এম আকাশ।