বিনোদন

জাতীয় কবির ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ-বৃহস্পতিবার। কবির চিরপ্রস্থানের এ দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছে জাতি।

ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রথমে কবি পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার নাতনি মিষ্টি কাজী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষে ড. আবদুস সোবাহান গোলাপ, বিএনপির পক্ষে ড. আসাদুজ্জামান রিপন সমাধিতে শ্রদ্ধা জানান।

এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে কবির নাতনি খিলখিল কাজী সাংবাদিকদের বলেন, জাতীয় কবির জন্ম কিংবা মৃত্যুদিবসে আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিরাও যাতে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।

এদিকে, নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ