বিনোদন

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সুমাইয়া শিমু

সুমাইয়া শিমু
সুমাইয়া শিমু

বিয়ে করেছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত।

নতুন জীবনের শুরুতে শিমু বলেন, আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে— এ কারণে আমাদের খুব একটা দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি।

রোজার ঈদের পরদিনই ঢাকার একটি রেস্তোরাঁয় শিমু ও নজরুলের আংটি বদল হয়। গত বুধবার হয় শিমুর গায়েহলুদের অনুষ্ঠান।

আজ- শনিবার ঢাকার নিকুঞ্জের একটি হোটেলে হবে শিমু ও নজরুলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। আর তার বর নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ