বিনোদন

রানীর কোলে আসছে নতুন অতিথি

রানী মুর্খাজি
রানী মুর্খাজি

কয়েক সপ্তাহের ছড়ানো গুজবের পর এবার নিশ্চিত খবর যে রানী মুখার্জির কোলজুড়ে আসছে নতুন অতিথি। অবশ্য এসব ব্যাপারে কোথাও কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। তবে খবরের সত্যতা স্বীকার করেছেন রানীর ভাবি টিভি অভিনেত্রী জ্যোতি মুখার্জি। বলেছেন, ‘হ্যাঁ, ঘটনা সত্য। মা হতে চলেছে রানী।’

গত বছরের ২১ এপ্রিল চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন বলিউডের এই অভিনেত্রী। সূত্র জানিয়েছে, জানুয়ারিতেই রানী-আদিত্যর ঘরে আসছে নতুন অতিথি।

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে লন্ডনে অবস্থান করছিলেন হবু বাবা-মা। সপ্তাহ খানেক আগে ফিরেও আসেন মুম্বাইয়ে। হয়তো যাবেন আবারও। তবে এখন রানী-আদিত্য দম্পতি কোথায় আছেন, তা কেউই জানে না। তাই অনেকের প্রশ্ন, ‘চোপড়া’ পরিবারের নতুন সদস্যটি কি লন্ডনেই জন্ম নেবে? এর জবাব হলো, না। মুম্বাইতেই জন্ম নেবে অভিনেত্রী মা ও নির্মাতা বাবার প্রথম সন্তান, জানিয়েছেন রানী-আদিত্যর ঘনিষ্ঠজন। টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ