মা কে নিয়ে হজ পালন করতে গেছেন সংগীতশিল্পী তাহসান। বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
তাহসান ও তার মা মক্কা ও মদিনায় সব মিলিয়ে ২৭ দিন অবস্থান করবেন। হজের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৩০ সেপ্টেম্বর মাকে নিয়ে ঢাকায় ফিরবেন তাহসান।
ঢাকা ছেড়ে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাহসান।
এদিকে, হজ পালনের প্রস্তুতির কারণে এবারের ঈদে খুব বেশি কাজ করতে পারেননি এ সংগীতশিল্পী। শুধু হাতেগোনা কয়েকটি নাটকের কাজ করেছেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: