বিনোদন

মরমী কবি হাছন রাজার নামে একাডেমি করার দাবি, এলাকাবাসীর

মরমী কবি হাছন রাজা
মরমী কবি হাছন রাজা

মরমী কবি হাছন রাজার নামে প্রতিষ্ঠিত হাছন একাডেমির নাম পরিবর্তন করে জেলা শিল্পকলা একাডেমি নামকরণ করায় ক্ষুব্ধ তার ভক্ত-অনুরাগীরা।

হাছন রাজার স্মৃতি রক্ষার্থে তার জন্মস্থান সুনামগঞ্জে হাছন রাজা একাডেমি স্থাপন করে সরকার। কিন্তু উদ্বোধনের ঠিক আগে এর নাম পাল্টে জেলা শিল্পকলা একাডেমি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

লোকে বলে বলেরে ঘর বাড়ি বালা না আমার...এমন সব বিখ্যাত গানের গীতিকার মরমী কবি হাসন রাজার প্রতি সম্মান জানিয়ে একটি একাডেমি নির্মাণের লক্ষ্যে ১৯৭৫ সালে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেই থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন মেয়াদে এ প্রকল্পের আওতায় ৭৫% জমি ভরাটের কাজসহ, প্রশাসনিক ও প্রশিক্ষণ ভবনের তিনতলা পর্যন্ত স্ট্রাকচার নির্মাণ, অডিটোরিয়ম অংশের গ্যালারে, লবি ও ছাদ পর্যন্ত কলাম নির্মাণসহ মিউজিয়াম ভবনের কাজ সমাপ্ত হয়েছে।

হাসন রাজা একাডেমির নামেই এতদিন একনেকের সভায় প্রকল্প অনুমোদন, অর্থ মন্ত্রনালয় থেকে অর্থ বরাদ্দ, ভূমি বরাদ্দসহ কাজের টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু নির্মাণ কাজ শেষে হাসন রাজা ভবন যখন উদ্বোধনের অপেক্ষায় তখন ভবনের প্রবেশ দ্বারে শিল্পকলা একাডেমি নামকরণ করা হয়। এতে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুসারীরা।

প্রতিষ্ঠানটির নাম হাছন রাজার নামে রাখার দাবি সংস্কৃতি কর্মীদের।

তবে এ বিষয়ে কিছু না বলে এ মাসেই শিল্পকলা একাডেমি উদ্বোধন করা হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ