বাংলা ভাষার গৌরবের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস— অথচ সেই ভাষাই যেন আজ নিজ গৃহে পরবাসী জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা একাডেমিতে ২য় জাতীয় ভাষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, অফিস-আদালত, গণমাধ্যম সব যায়গায়ই যেন চলছে মাতৃভাষার বিকৃত ঊচ্চারণের মহোৎসব।
বাংলাভাষার গৌরব, গভীরতা ও সৌন্দর্য বিশ্ব স্বীকৃত। অথচ, আপন ভুমিতেই নেই সেই ভাষার যথাযথ মর্যাদা। ঘরে-বাইরে সবখানেই বিদেশি ভাষার দৌরাত্ম আর এ জন্য গণমাধ্যম আর এদেশের মানুষের দৃষ্টিভঙ্গিকেই দায়ী করেন সংস্কৃতিমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবাইকে প্রমিত বাংলায় কথা বলার আহবান জানান।
গণমাধ্যমে বাংলাভাষার বিকৃতির সমালোচনা করে সবাইকে শুদ্ধ বাংলায় কথা বলার আহ্বান জানান।
দ্বিতীয় জাতীয় ভাষা উৎসবে অন্যান্যের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং শিক্ষাবিদ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।