বিনোদন

ভারতের স্বাধীনতা সংগ্রামের ৬৪টি গোপন ফাইল প্রকাশ

গোপন ফাইল
গোপন ফাইল

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সুভাষ চন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার কলকাতা পুলিশ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে তা উন্মোচন করা হয়।

আগামী সোমবার থেকে সাধারণ জনগণের জন্য তা উন্মুক্ত করা হবে। ১২ হাজার ৭শ' ৪৪পাতার ওই ফাইলগুলিতে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দাদের সংগ্রহ করা তথ্য রয়েছে।

তথ্যগুলো যেমন ব্রিটিশ আমলে সংগ্রহ করা, তেমনি স্বাধীন ভারতের পুলিশও যে বসু পরিবারের ওপরে নিয়মিত নজরদারি চালিয়েছে, তার প্রমাণও পাওয়া গেছে।

বসু পরিবারের এক সদস্যের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, এসব ফাইলের মধ্যে একটি নথিতে পাওয়া তথ্য বলছে- সুভাষচন্দ্র তাইহোকুতে কথিত বিমান দুর্ঘটনায় নিহত হন নি এবং তিনি যে ১৯৬৪ সালেও জীবিত ছিলেন, সেটারও একটা প্রমাণ রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ