সুস্থ হলেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। চিকিৎসা শেষে এবার দেশে ফেরার পালা তার। রোববার এক বিশ্বস্ত সূত্র থেকে তার দেশে ফেরার বিষয়টি জানা যায়।
গত ২৫ জুলাই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে মাউন্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিতি। গত ২৭ শে জুলাই তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর চিকিৎসকের পরামর্শে এতদিন বিশ্রামে ছিলেন।
জানা গেছে, তিনি এখন পুরোপুরি সুস্থ। তার চিকিৎসা কোর্স সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তাকে দেশে আনা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: