বিশেষ দিনে, যে কোনো উৎসবে দেশ টিভি বরাবরই নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করে। কোরবানির ঈদ উৎসবেও দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত দেশ টিভি। যথারীতি দেশ টিভির আয়োজন সাত দিনের। পর্দায় থাকছে নাটক, সিনেমা, গান আর তারকা আড্ডা'র মতো জমজমাট আয়োজন।
বরাবরের মতো এবারো ঈদের অনুষ্ঠানকে নানা রং'এ সাজিয়েছে দেশ টিভি। ৭ দিনের দেশ ঈদ উৎসবে থাকছে নানা আয়োজন।
২৫ সেপ্টেম্বর থেকে ১অক্টোবর প্রতিদিন দুপুর তিনটায় বিভিন্ন দশকের গান নিয়ে শিল্পীদের লাইভ শো- 'সোনালী দিন রূপালী গান'।
ঈদের দিন থেকে শুরু করে রাত ৯ টায় থাকছে ইমরাউল রাফাতের পরিচালনায় সাতদিনের ধারাবাহিক নাটক 'মি. ৪২০'।
এই রোদ এই বৃষ্টি, সেরাম বাটপার, মেঘমালাদের রং মিছিল, বডিগার্ড, সোনায় সোহাগা, মায়া ও বোবা মাস্তান এ রকম বাহারি শিরোনামের বিশেষ নাটক থাকছে এই ঈদে। প্রচারিত হবে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন রাত পৌনে ৮ টায় ।
৯টার সংবাদের পর লাইভ মিউজিক্যাল শো -'কলের গান' মাতাবেন বাপ্পা এন্ড ফেন্ডস, সাগ্নিক সেন, কীঞ্জল চট্টোপাধ্যায়, পলাশ, রমা ও নওমি। থাকবে বাংলাদেশি ব্যান্ডদল ইনফর্নো, সোলস এবং লালন ।
বিশেষ এ আয়োজনে দর্শকদের আনন্দ দিতে প্রতিদিন সকাল ১০ টার সংবাদের পরপরই থাকছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।
এছাড়া থাকছে ভিন্ন আমেজের বিনোদনমূলক অনুষ্ঠানও। 'ঈদ আড্ডা সিনে স্টারস", ম্যাগাজিন অনুষ্ঠান 'কখগ'সহ জমজমাট সব আয়োজন।