বিনোদন

বিপ্লবী চে গুয়েভারার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

চে গুয়েভারা
চে গুয়েভারা

পৃথিবীর বঞ্চিত-শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতীক, বিপ্লবী চে গুয়েভারার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার)। ১৯৬৭ সালের এ দিনে সাম্রাজ্যবাদী শক্তির মদদে বলিভিয়ার সামরিক জান্তা বন্দি অবস্থায় হত্যা করে তাকে।

কিন্তু মৃত্যুহীন প্রাণ চে। সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম এ প্রাণপুরুষ বিশ্বের কোটি প্রাণে আজো জাগিয়ে রেখেছেন সাম্যবাদের আশার আলো।

আর্নেস্তো চে গুয়েভারা, পৃথিবীর মানুষ তাকে ভালোবেসে ডাকে চে নামে। জন্ম আর্জেন্টিনায়, ১৯২৮ সালের ১৪ জুন। পেশায় ছিলেন চিকিৎসক। চের বিল্পবী হয়ে ওঠার গল্পটিও তার জীবনের মতোই বিচিত্র। মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন পথে, হৃদয় দিয়ে উপলব্ধি করেন দক্ষিণ আমেরিকার মানুষের দুঃখকষ্ট। কিছু একটা করতে হবে তাদের জন্য।

এরপরের গল্প বদলে যাওয়ার। ১৯৫৬ সালে মেক্সিকোতে পরিচয় বিপ্লবী ফিদেল ক্যাষ্ট্রোর সঙ্গে। ১৯৫৯ সালে সফল বিপ্লবের পর কিউবায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এ বিপ্লবী।

বিপ্লবকে ছড়িয়ে দিতে হবে গোটা ল্যাটিন আমেরিকায়, ছাড়লেন কিউবা, ছাড়লেন পরিবার পরিজন। বলিভিয়া যুদ্ধে প্রাণপন লড়াইয়ের পরও ধরা পড়লেন শত্রুর হাতে। বন্দি অবস্থায় সামরিক জান্তা গুলি করে হত্যা করে এ বিপ্লবীকে।

মৃত্যের আগ মুহুর্তেও মাথা নত করলেন না। বুলেটের মুখে দাঁড়িয়ে ঘাতককে বলেন ‘আমাকে মারতে পারো, তবে আমার স্বপ্নের কোনো মৃত্যু নেই।’

এতো বছর পরও মৃত্যুহীন চে। তার বিপ্লবী চেতনা আজও বিশ্বজুড়ে কোটি প্রাণে জাগিয়ে রেখেছে সাম্যবাদের আশার আলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ