সোমবার মহালয়া—এর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার ক্ষণগণনা। সারাদেশের মতো নাটোর ও চুয়াডাঙ্গাতেও শেষ মুহূর্তে তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরা।
মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার ক্ষণ গণনা। সারাদেশে পুরোদমে চলছে পূজার প্রস্তুতি।
নাটোরেও ঠিক সময়ে প্রতিমা সরবরাহ করতে তাই দিন-রাত ব্যস্ততা কারিগরদের। কেউ খড় দিয়ে অবকাঠামো তৈরি করছেন, কেউ মাটি দিয়ে বানাচ্ছেন অবয়ব। আবার কেউ রঙ-তুলির আঁচড়ে প্রানবন্ত করে তুলছেন প্রতিমা।
মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত লালমনিরহাটের কারিগররাও। এক একটি প্রতিমা তৈরিতে পাঁচজন কারিগরের অন্তত ২০ দিন সময় লাগে। দিন দিনই বাড়ছে প্রতিমা তৈরির উপকরণের দাম। তবে সেই মজুরি না বাড়ায় সীমিত টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের।
চুয়াডাঙ্গাতেও প্রতিমা তৈরি প্রায় শেষ। চলছে শিল্পীর তুলির নিপুন ছোঁয়ায় প্রতিমাকে শৈল্পিক রূপ দেওয়ার কাজ। পাশাপাশি চলছে পূজা মন্ডপ তৈরি। রঙ-বেরঙের তোরণ আর সাজ-সজ্জ্বা দিয়ে নান্দনিক করে তুলছে মন্ডপগুলো।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল।