বিনোদন

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত অ্যাঙ্গাস ডিটন

নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার

ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে বিশ্লেষণধর্মী কাজের স্বীকৃতি হিসেবে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ডিটন।

সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

একাডেমি জানায়, দারিদ্র্য, স্বাস্থ্য, জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে গবেষণার জন্য ডিটনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ডিটন অর্থনৈতিক পরিকল্পনায় যে নীতির কথা বলেছেন তা জনগণের কল্যাণ ও দারিদ্র্য কমানোর জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে।

যুক্তরাজ্যের এডিনবার্গে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন ডিটন— ৬৯ বয়সী ডিটন ১৯৮৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ে অধ্যাপনা করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ