বিনোদন

কুষ্টিয়ায় পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব চলছে

লালন স্মরণোৎসব
লালন স্মরণোৎসব

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তার ছেউড়িয়ার ৫ দিনব্যাপী শুরু হয়েছে লালন উৎসব।

গতকাল আনুষ্ঠানিকভাবে লালন স্মরনোৎসব ও মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ।

এ সময় বক্তারা লালনের গান ও লালনের দর্শনকে বর্তমান প্রজন্মের ভেতর ছড়িয়ে দিতে লালন একাডেমি চত্বরে একটি লালন গবেষণাগার স্থাপনার দাবি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় লালনের দর্শন নিয়ে আলোকপাত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লালন গবেষক ড. সরোয়ার মুর্শেদ।

বক্তব্য রাখেন রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন লালন শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ