বিনোদন

সাঁইয়ের আখড়ায় চলছে পাঁচদিনব্যাপী স্মরণ উৎসব

লালন আখড়া
লালন আখড়া

একতারা, দোতরা, ঢোল, খমক, খঞ্চনি আর বাঁশির সুরে মুখরিত বাউলতীর্থ কুষ্টিয়ার ছেঁউড়িয়া। মরা কালিগঙ্গা নদীর তীরে লালন আখড়াবাড়ি এখন ভক্ত-অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয়েছে। পাঁচদিনব্যাপী এ স্মরণ উৎসবের তৃতীয় দিন আজ (রোববার)।

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে চলছে স্মরণ উৎসব। পাঁচ দিনের এ উৎসবে যোগ দিতে দলে দলে ছুটে এসেছেন বাউল সাধক, ভক্ত ও অনুরাগীরা। কেউ আলোচনা করছেন লালনের জীবন ও আধ্যাত্মদর্শন নিয়ে আবার কেউ বা একতারা-দোতারা হাতে মেতে উঠেছেন সাঁইজীর গানে।

বাউল বৈষ্ণবদের পাশাপাশি আখড়াবাড়িতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভীড়। জাত-ধর্মের উর্ধ্বে উঠে মুখে মুখে মানুষের জয়গান, এ যেন অপার বিস্ময় !

লালনের জীবন-দর্শন চর্চার মধ্য দিয়ে জঙ্গীবাদ ও উগ্র মৌলবাদের মূল উৎপাটনের আহ্বান জানান উৎসবে যোগ দিতে আসা লালন ভক্তরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ