বিনোদন

দেবীর বোধন দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

শারদীয় দূর্গাপূজা
শারদীয় দূর্গাপূজা

ঢাকে কাঠি পড়লো, শঙ্খ ধ্বনিতে মুখরিত হলো চারিদিক। আজ ষষ্ঠী। বোধন, আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে মন্দিরে বেল গাছের নীচে অনুষ্ঠিত হলো দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ।

সোমবার মহাষষ্ঠীতে নানা আচার-অর্চনায় দেবীর আনুষ্ঠানিক অধিষ্ঠান হয়েছে মণ্ডপে মণ্ডপে। দেবীর বোধন আজ, কাল শুরু হবে মূল পূজা। পঞ্জিকামতে, আনন্দময়ী দুর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে, ফিরে যাবেন দোলায়।

এবার সারাদেশে ২৯ হাজার ৭৪টি পূজামণ্ডপে হচ্ছে দুর্গাপূজা, যা গতবারের চেয়ে ৭০০ বেশি। দুর্গোৎসব উপলক্ষে পৃথক পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

ভক্তরা সকাল থেকেই ষষ্ঠী পূজার জন্য ভিড় করতে থাকেন মণ্ডপের পাশে বেল গাছতলায়। দেবীকে নিবেদনের জন্য কারো হাতে ফুল, কারো হাতে ফল আবার সংসার সুখের বাসনায় কারো হাতে সিঁদুর। ভক্তদের মাঝে আনন্দ, উৎসবের আমেজ।

শরৎকালে শত্রু বধ করেছিলেন বলে দেবী দুর্গার আরেক নাম শারদেশত্রুনাশিনী। লোকালয়ে দেবীর আগমন তাই পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর করবে।

ষষ্ঠীর বোধনের মধ্য দিয়েই মণ্ডপে অধিষ্ঠিত হবেন জগৎজননী দুর্গা। মঙ্গলবার মহাসপ্তমীতে মণ্ডপে শুরু হবে মূলপূজা। দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করবেন ভক্তরা।

এদিকে, শারদীয় দূর্গাপুজায় রাজধানীর বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা-ব্যবস্থা। সকালে বনানী পূজামন্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেন, সব ধরনের ঝুঁকির কথা মাথায় রেখেই পূজার নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রতি বছরের মতো এবারও নির্বিঘ্নে দেশবাসী পূজা উদযাপন করতে পারবে বলেও আশ্বাস দেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, শুধু বিদেশি নাগরিক নয় দেশের প্রতিটি মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট র‌্যাব। পুলিশের পাশাপাশি বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ